হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ফয়সাল হত্যা মামলার আসামি খন্দকার আজমল বাবু ও তাঁর সহযোগী আজিম আহম্মেদকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের ভাষ্যমতে, এ সময় তাঁদের কাছ থেকে ৩১টি পাসপোর্ট, বিভিন্ন মেডিকেল কর্মকর্তার নামে সাতটি ভুয়া সিল, নগদ ৫৫ হাজার ১০১ টাকা, ২৯৩টি ভুয়া জন্মনিবন্ধন সনদ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক নরেশ চাকমার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের-১১ একটি দল অভিযান চালিয়ে আজমল বাবু ও তাঁর সহযোগী আজিম আহম্মেদকে গ্রেপ্তার করে। তাঁরা নারায়ণগঞ্জের জালকুড়ি পাসপোর্ট অফিসকে কেন্দ্র করে একটি চক্র গড়ে তুলেছিলেন। আজমল বাবু এ চক্রের মূল হোতা। এ ছাড়া এলাকায় প্রভাব বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বাবু অন্য আসামিদের সহযোগিতায় ২৯ জুলাই ফয়সালকে (১৮) কুপিয়ে গুরুতর জখম করেন। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় ফয়সাল মারা যান।