হত্যা মামলার আসামিসহ দুজন কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকালক্ষ্মীপুর গ্রামে গত রোববার কুপিয়ে ও গলা কেটে দুই ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঁদের একজন নতিপোতা ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান হত্যা মামলার আসামি মিনারুল ইসলাম (৩৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই দুই ব্যক্তিকে দলকালক্ষ্মীপুর গ্রামের দলকা বিলের কাছে এনে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে লাশ ফেলে যায়। গতকাল সোমবার সকালে মৎস্যজীবীরা ওই বিলে মাছ ধরতে গিয়ে ওই দুজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। দামুড়হুদা থানার পুলিশ গতকাল সকাল সাড়ে নয়টায় ঘটনাস্থলে এসে তাঁদের লাশ উদ্ধার করে।