হত্যা মামলার নথি মহানগর দায়রা জজ আদালতে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য নির্ধারিত ১৩৫ কার্যদিবস শেষ হওয়ায় রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলার নথি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক কানিজ আখতার নাসরিনা খানম নথিটি ওই আদালতে পাঠান।আদালত সূত্র জানায়, গত বছর ২৩ সেপ্টেম্বর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ বিচারের জন্য পাঠানো হয়। এই আদালতে অভিযোগপত্রভুক্ত ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়। কিন্তু ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী নির্ধারিত কার্যদিবস শেষ হওয়ায় আগের আদালতে মামলার নথি ফেরত পাঠিয়ে দেন। আইনজীবীরা জানান, ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী মামলাটি যে অবস্থায় ফেরত পাঠানো হয়েছে সেই অবস্থা থেকে মহানগর দায়রা জজ আদালত বিচারকাজ শুরু করবেন।