হত্যা মামলার প্রধান আসামির আত্মহনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলার উত্তর তেতাভূমি গ্রামে গতকাল বুধবার সকালে আবুল বাশার হত্যা মামলার প্রধান আসামি বিষপানে আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর তেতাভূমি গ্রামের আবুল বাশার ২০০১ সালে খুন হন। ওই খুনের মামলায় একই গ্রামের আবু তাহেরকে (৫৫) প্রধান আসামি করা হয়। দীর্ঘ ১০ বছর পলাতক থেকে আবু তাহের মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। গতকাল বুধবার সকালে সে নিজ বাড়িতে এসে বিষপান করেন। স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।