হত্যা মামলার বাদীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ী গ্রামে মনির হত্যা মামলার বাদী মজিবুর রহমান ও সাক্ষী আবদুর রউফকে গত মঙ্গলবার কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার পর রাতেই পুলিশ মিজান মিয়া (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া মিজান বাদৈর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি হাতুড়াবাড়ী গ্রামের মন্তাজ উদ্দিনের ছেলে।