হত্যা মামলার বাদীকে হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে মামলা প্রত্যাহারের জন্য একটি হত্যা মামলার বাদীকে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সকালে ফেনী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সমেঞ্চলনে জাহানারা বেগম নামের এক নারী এই অভিযোগ করেন।
সংবাদ সমেঞ্চলনে জাহানারা বেগম বলেন, গত ১৩ আগস্ট রাতে কিছু লোক সোনাগাজী উপজেলার উত্তর চরমজলিশপুর গ্রামের বাড়ি থেকে তাঁর স্বামী সফিকুর রহমানকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তিনি ১৭ জনের নাম উল্লেখসহ ৭০ জনের বিরুদ্ধে সোনাগাজী থানায় মামলা করেন।
সোনাগাজী থানার পুলিশ সেদিনই এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। জাহানারা বেগমের অভিযোগ, অন্য আসামিরা সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গ্রামে ফিরে এসে মামলা প্রত্যাহারের জন্য তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সন্ত্রাসীরা জাহানারা বেগমের বাড়িতে গিয়ে তাঁকে মামলাটি তুলে নিতে বলে। মামলা তুলে না নিলে পরিণতি সফিকুর রহমানের মতো হবে বলে হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা।
সংবাদ সমেঞ্চলনে জাহানারা বেগম বলেন, হুমকির কারণে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।