হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকনেতা ও মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মাস্টারের ৬৩তম জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে সঞ্চরণসভার আয়োজন করা হয়। সভায় বক্তারা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। 

মুক্তিযোদ্ধা ও টঙ্গী থানা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন জানান, গতকাল বিকেল চারটার দিকে টঙ্গীর নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আহসানউল্লাহ মাস্টার সঞ্চরণে সভা হয়। এতে সভাপতিত্ব করেন থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক। বক্তারা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার রায় অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানান।

এর আগে সকালে পুবাইলের হায়দরাবাদ এলাকায় নিজ বাড়িতে মরহুমের কবরে দলীয় নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। তা ছাড়া গাজীপুর শহরে আহসানউল্লাহ মাস্টার সঞ্চৃতি পরিষদ, ভাওয়াল আইডিয়াল একাডেমি, ভাওয়াল ফোরাম এবং বিভিন্ন সংগঠন আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।