প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা ভবন ধসের ঘটনায় করা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছেন আদালত।
গতকাল রোববার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৭ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান নতুন এই তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষ সময় চেয়ে আবেদন জানায়। আইনজীবীরা আদালতকে বলেন, এই মামলায় ১৮ জুলাই রানা প্লাজার কর্ণধার সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখার আবেদন জানায় আসামিপক্ষ। শুনানি শেষে আদালত নতুন তারিখ ধার্য করেন।
এ মামলায় ৪১ আসামির মধ্যে সোহেল রানাসহ ৬ জন কারাগারে, ২৩ জন জামিনে এবং ১২ জন পলাতক আছেন।