হত্যা মামলায় অভিযোগ গঠনের নতুন তারিখ ১৩ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি গতকাল রোববার হয়নি। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৩ জুন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান।
গতকাল এ মামলায় আসামিদের উপস্থিতি ও অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষ শুনানির জন্য প্রস্তুত না থাকায় সময় চেয়ে আবেদন করে। ওই আবেদনের শুনানি শেষে আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।