হত্যা মামলায় আরও এক তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় আরও একজন তদন্ত কর্মকর্তা গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন। পরে তাঁকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা শুরু করেন। বাকি জেরার জন্য আদালত আজ মঙ্গলবার দিন ধার্য করেছেন।গতকাল এই মামলায় সাক্ষ্য দেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন সহকারী কমিশনার আখতারুজ্জামান। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আখতারুজ্জামান সাক্ষ্য-জেরা গ্রহণ করেন।এই মামলার ৮৪ জন সাক্ষীর মধ্যে এর আগে ৫২ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে। মামলাটি বিভিন্ন সময়ে ছয়জন তদন্ত করেন। আরেক তদন্ত কর্মকর্তা ডিবির তৎকালীন পরিদর্শক আওলাদ হোসেনও গতকাল সাক্ষ্য দিতে হাজির ছিলেন।সাক্ষ্য দেওয়ার পর আখতারুজ্জামানকে জঙ্গিনেতা মাওলানা আকবর হোসেনের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান জেরা করেন। এরপর জেরা শুরু করেন আসামি আরিফ হাসান ওরফে সুমনের পক্ষের আইনজীবী আমিনুল গনি। জেরা শেষ না হওয়ায় আদালত বাকি জেরার জন্য আজ দিন ধার্য করেন।এই মামলার বিচারের প্রক্রিয়ায় বিলম্বের কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি জাহিদ হোসেন সরদার গতকাল প্রথম আলোকে বলেন, হাজির না হওয়ায় এর আগে সাক্ষী আখতারুজ্জামানসহ সাতজনের বিরুদ্ধে অজামিনযোগ্য পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিলেন আদালত। এরপর সাক্ষীরা হাজির হন। কিন্তু বিচারক না থাকায় সাক্ষীর জন্য একাধিকবার তারিখ পড়েছে।২০০১ সালের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও অনেকে আহত হয়। এ ঘটনায় রমনা থানায় দুটি মামলা হয়।