হত্যা মামলায় একজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলীতে এক কৃষককে হত্যা করার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের প্রায় নয় বছর পর গতকাল রোববার এ মামলার রায় দেওয়া হয়।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১–এর বিচারক মোহাম্মদ আবদুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চানফর ভূঁইয়া আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহিন ভূঁইয়া নিকলী উপজেলার দামপাড়া গ্রামের বাসিন্দা।

আদালত চানফর ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি পাঁচ হাজার টাকা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি শাহিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৪ জনকে এ মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণের জানা যায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ২০০৮ সালের ১৯ এপ্রিল জেলার নিকলীর দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া গ্রামের কৃষক আবদুল আজিজকে (৪৫) বল্লমের আঘাতে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন।