হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ শহরে আবুল কাশেম ওরফে রিপন হত্যা মামলায় প্রধান আসামি মতিয়ার রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মামলার অপর দুই আসামি আবু আবদুল্লাহ ও আহাদ আলীকে আদালত খালাস দিয়েছেন।
আজ সোমবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মতিয়ার রহমান ঝিনাইদহ সদর উপজেলার বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৫ জানুয়ারি রাত আটটার দিকে ঝিনাইদহ শহরের হাটের রাস্তা এলাকায় ব্যবসায়ী আবুল কাশেম ওরফে রিপনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। গুলি করে পালিয়ে যাওয়ার সময় ওই এলাকায় টহলরত পুলিশের এক সদস্য অস্ত্রসহ হাতেনাতে আটক করে মতিয়ার রহমানকে। মামলার বাদী ছিলেন নিহত ব্যক্তির স্ত্রী ফাহমুদা খাতুন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ইসমাইল হোসেন। আর আসামিপক্ষে ছিলেন আনোয়ার হোসেন।