হত্যা মামলায় তদন্তের সময় আরও ১৫ দিন বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার অধিকতর তদন্তের সময় আরও ১৫ দিন বাড়িয়েছেন আদালত।আরও ৬০ দিন সময় বাড়াতে তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে গতকাল সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এই আদেশ দেন। আদালত আগামী ২৩ মার্চ মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একই সঙ্গে আদালত মৌখিকভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বলেন, শেষবারের মতো সময় মঞ্জুর করা হলো।তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে এর আগে কয়েক দফায় অধিকতর তদন্তের সময় প্রায় ১৭ মাস বর্ধিত করা হয়।