হত্যা মামলায় দুই আসামি রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান জাহিদ হাসান ও তাঁর গাড়িচালক মুন্না শিকদার হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ১২ আসামির মধ্যে দুজনকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রূপসা থানার পরিদর্শক জিয়াউল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল খুলনার মুখ্য মহানগর হাকিম মোস্তফা রায়হান শুনানি শেষে আজাদ শেখ ও জাকির হোসেনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।