হত্যা মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার সৈয়দপুরে এক ব্যক্তিকে হত্যার দায়ে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুবুল আলম গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সৈয়দপুর উপজেলার শ্বাসকান্দর গ্রামের আবদুল কাদের (৩০) ও বোতলাগাড়ি বালাপাড়া গ্রামের গোলজার হোসেন (৩৫)। তাঁদের মধ্যে গোলজার হোসেন পলাতক রয়েছেন। কারাদণ্ডের পাশাপাশি তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার তেঁতুলিয়া মণ্ডলপাড়া গ্রামের ভ্যানচালক জিয়ারুল হককে হত্যার দায়ে এ রায় দেওয়া হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৭ নভেম্বর সকাল ১০টার দিকে জিয়ারুল ভাড়ায় কয়েকজন যাত্রী নিয়ে দিনাজপুরের ভুসিরবন্দর থেকে নীলফামারী জেলার সৈয়দপুরের উদ্দেশে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ। পরিবারের লোকজন তাঁকে না পেয়ে ২০ নভেম্বর চিরিরবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি সৈয়দপুর থানা-পুলিশ সৈয়দপুরের কুন্দর পুরাতন ঈদগাহ মাঠসংলগ্ন খড়খড়িয়া নদীর পাড় থেকে একটি গলিত লাশ উদ্ধার করে। পরে এ লাশ জিয়ারুলের বলে শনাক্ত করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা প্রতিম উদ্দীন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে সৈয়দপুর থানায় হত্যা মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।