হত্যা মামলায় দুই ভাইসহ সাতজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদপুর উপজেলার হালিম হাওলাদারকান্দি গ্রামের তারা মিয়া মাতুব্বর (৩৫) হত্যা মামলায় দুই সহোদরসহ সাতজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৩০ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আনাদায়ে দণ্ডপ্রাপ্তদের আরও দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বারেকউজ্জামান গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন ইমরান সরদার ও তাঁর সহোদর বোরহান সরদার, মোস্তফা সরদার, স্বপন সরদার, আক্কাস সরদার, সাইদুল সরদার ও মনির সরদার।