হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক হত্যা মামলায় দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

আজ সোমবার চট্টগ্রাম প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন জসীম উদ্দিন ও শহীদুল ইসলাম। তবে তাঁরা পলাতক।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দীন মণি দে (অতিরিক্ত জেলা পিপি) প্রথম আলোকে জানান, ২০০৩ সালের ১০ ফেব্রুয়ারি জেলার চন্দনাইশ জাফরাবাদ এলাকায় আবু বকর সিদ্দিক নামের এক যুবককে গুলি করে হত্যা করেন আসামিরা। পরে পাশের শঙ্খ নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় স্থানীয় চৌকিদার আফজাল হোসেন বাদী হয়ে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।