হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে কলেজছাত্র অপহরণ ও হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বেকসুর খালাস পেয়েছেন অপর ছয় আসামি।ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহম্মদ হারুনুর রশিদ গতকাল বুধবার এ রায় দেন।সাজাপ্রাপ্ত দুই আসামি কালা ও নাছির পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের দিন থেকে সাজা কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন। খালাস পাওয়া ছয়জন হলেন: সাইফুল ইসলাম, নাছির উদ্দিন, বেলাল, দুলাল, জামশেদ ও আজাদ।আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ বল্লভপুর গ্রামের আবু তাহেরের ছেলে ও ছাগলনাইয়া কলেজের ছাত্র শাহাদাত হোসেনকে (১৮) ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় অপহরণ করে দৃর্বৃৃত্তরা। চম্পকনগর রাস্তার মাথা থেকে অপহরণের পর অজ্ঞাত স্থানে নিয়ে তাঁকে হত্যা করা হয়। পরে লাশ পার্শ্ববর্তী ভারতীয় সীমানায় ফেলে দেওয়া হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠক করে বিডিআর (বর্তমানে বিজিবি) শাহাদাতের লাশ দেশে আনে।পরদিন নিহতের বাবা আবু তাহের বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ছাগলনাইয়া থানার তৎকালীন উপপরিদর্শক বাছা মিয়া ২০০৩ সালের ৩০ জুলাই আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত গতকাল ওই রায় দেন।