হত্যা মামলায় ফাঁসির আদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাচিকে হত্যার দায়ে ভাতিজাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত। রাজবাড়ী জেলা ও দায়রা জজ মো. গোলাম হোসেন গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. আমজাদ হোসেন। তিনি সদর উপজেলার নূরপুর গ্রামের নূরুল ইসলাম গনির ছেলে।মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৭ মে ভোরে আমজাদ হোসেন ঘুমন্ত অবস্থায় রহিমা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাটি বাড়ির কাজের মেয়ে আঁখি দেখে ফেললে তাঁকেও কুপিয়ে জখম করে।