হত্যা মামলায় বিএনপির সাত নেতা-কর্মীর যাবজ্জীবন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা হত্যা মামলায় বিএনপির সাতজন নেতা-কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুস সালেক সোমবার বিকেলে এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন বেলকুচি উপজেলার কল্যাণপুর গ্রামের জাকারিয়া হোসেন (৩৫), নুর আলম (৩৪), বাবলু (৩০), সাখাওয়াত হোসেন (৫২), ফজলুর রহমান (৩৫) এবং পলাতক কল্যাণপুর গ্রামের আকতার হোসেন (৪০) ও মুকুন্দগাঁতি গ্রামের সাইফুল ইসলাম (৩৫)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত জাকারিয়া হোসেন থানা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক, বাবলু সদস্য এবং নুর আলম ডুকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় কল্যাণপুর গ্রামের যুবলীগ নেতা জুয়েল রানাকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।