হত্যা মামলায় যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ফেঞ্চুগঞ্জে ২০১৩ সালের ১৪ মে লয়লু মিয়া হত্যার ঘটনায় করা মামলার রায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন ফেঞ্চুগঞ্জের পাঠানচক গ্রামের কনর মিয়া ওরফে আনিক মিয়া (৩৬)। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। লয়লু মিয়াকে রাতের বেলা ভাত খাওয়ার সময় বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বোনের জামাই নূরুল ইসলাম বাদী হয়ে কনর মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। ২০১৩ সালের ১ আগস্ট পুলিশ মামলার তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৫ সালের ২২ জানুয়ারি আদালতে এ মামলার অভিযোগ গঠনের পর বিচারকাজ শুরু হয়।