হত্যা মামলায় শ্বশুর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে পুত্রবধূকে হত্যার মামলায় বাদু তরফদারকে (৬০) পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামের বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে শেরপুর উপজেলার পারভবানীপুর গ্রাম থেকে নিহত গৃহবধূর শ্বশুর বাদু তরফদারকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বগুড়া আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।