হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার নারায়ণপুর গ্রাম থেকে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জ থানার পুলিশ গত সোমবার রাত একটার দিকে তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার পুঠিমারা ইউনিয়নের আহম্মদনগর গ্রামের হামিদুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী নার্গিস বেগম (৪০)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার করা আসামিদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।