হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে একটি হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম এই রায় দেন।
আদালত সূত্র জানায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামের আবদুল আজিজ, আলাউদ্দিন, মো. ফয়সাল, রিয়াজ হোসেন ও নুর আলম। তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামিদের উপস্থিতিতে আদালত রায় দেন।
২০১২ সালের ১১ ডিসেম্বর রায়পুর উপজেলার চরপাতা গ্রামে আবদুল মান্নান নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
সরকারি কৌঁসুলি জসিম উদ্দিন জানান, মামলার ৪ আসামিকে খালাস দিয়েছেন আদালত।