হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরীহ মানুষ হয়রানি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নিত্যানন্দপুর গ্রামে শিশু জুবায়ের হত্যার ঘটনা পুঁজি করে নিরীহ মানুষজনকে হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে গ্রামটির একদল বাসিন্দা। তারা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম সারোয়ার, নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা জিয়ার মণ্ডলসহ শতাধিক নারী-পুরুষ। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, শিশু জোবায়ের হোসেন (৪) হত্যাকাণ্ডের পেছনে একটি পরকীয়ার কাহিনি রয়েছে। ওই ঘটনা নিয়ে জোবায়েরের বাবা মধু সরদারের সঙ্গে এক প্রতিবেশীর বিরোধ চলে আসছে। এমনকি একটি মুঠোফোন নম্বর থেকে মধু সরদারের স্ত্রীকে হত্যারও হুমকি দেওয়া হয়েছিল।
সংবাদ সম্মেলনে বলা হয়, ছেলের মৃত্যুর পর মধু সরদার বলে আসছিলেন, গ্রামে তাঁর কোনো শত্রু নেই। কারও প্রতি সন্দেহ নেই। অথচ ২৭ দিন পর আদালতে হত্যা মামলা করেন। এতে আতিয়ার সর্দারসহ যে ১১ জনকে আসামি করা হয়েছে, তাঁরা সবাই নিরীহ। তবে তাঁরা মধুর সামাজিক প্রতিপক্ষ। মধু সরদার বলেন, জোবায়েরের মৃতদেহ পাওয়ার পর থানায় মামলা করতে গেলেও পুলিশ নেয়নি।