প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান এবং তাঁর বন্ধুর হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। গতকাল সোমবার রাতে এক বার্তায় বার্নিকাট বলেন, ‘জুলহাজ মান্নানসহ আরেকজনের হত্যাকাণ্ডের ঘটনায় আমি শোকে বিহ্বল। জুলহাজ আমাদের কাছে সহকর্মীর তুলনায় বেশি কিছু ছিলেন। তিনি একজন অতিপ্রিয় বন্ধু ছিলেন।’ মার্শা বার্নিকাট বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।’