প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে তরুণ নাট্যকার দিদারুল আলম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর বন্ধু রাকিব হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার বিকেলে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।র্যাবের দাবি, দিদারুল আলম ওরফে চঞ্চল হত্যাকাণ্ডের সঙ্গে রাকিবের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ তাদের হাতে আছে। গতকাল বৃহস্পতিবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।সূত্র জানায়, মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকা থেকে মিম প্রধান (২২) নামের একজনকে আটক করে র্যাব। মিমের দেওয়া তথ্য অনুযায়ী রাকিবকে গ্রেপ্তার করা হয়। রাকিবের বাড়িও দেওভোগ এলাকায়।