হত্যাকাণ্ডের বর্ণনা দিলেন সাক্ষী বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ৩৪তম সাক্ষী বিজয় কৃষ্ণ চৌধুরী। জবানবন্দিতে তিনি একাত্তরের ১৩ এপ্রিল চট্টগ্রামের জগৎমল্লপাড়ায় সংঘটিত হত্যাকাণ্ডের বিবরণ দেন।

বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল বিজয়ের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। আসামির কাঠগড়ায় এ সময় সাকা চৌধুরী হাজির ছিলেন।