প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ৩৪তম সাক্ষী বিজয় কৃষ্ণ চৌধুরী। জবানবন্দিতে তিনি একাত্তরের ১৩ এপ্রিল চট্টগ্রামের জগৎমল্লপাড়ায় সংঘটিত হত্যাকাণ্ডের বিবরণ দেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল বিজয়ের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। আসামির কাঠগড়ায় এ সময় সাকা চৌধুরী হাজির ছিলেন।