হত্যাকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমাজমি-সংক্রান্ত বিরোধের জের ধরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা গ্রামে গত রোববার বিকেলে পিটিয়ে হত্যা করা হয় সুফিয়া বিবি নামের এক নারীকে। আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, হত্যার ঘটনায় সুফিয়া বেগমের বড় ছেলে আ. রহিম মিয়া বাদী হয়ে গতকাল সোমবার একমাত্র সোনাবান বেগমকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। মামলার পর দুপুরে পুলিশ অভিযান চালিয়ে সোনাবান বেগমকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কে এম আবদুল হক বলেন, প্রাথমিক তদন্তে হত্যার সঙ্গে আসামির জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। তাঁকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।