প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের প্রভাষক মো. শাহ আলম হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।দুপুর একটার দিকে জাহাঙ্গীরনগর স্কুল ও কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করা হয়। এতে দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।১৩ আগস্ট সাভারে ব্যাংক কলোনির ভাড়া বাসায় শাহ আলমকে পিটিয়ে আহত করেন তাঁর স্ত্রী, শ্বশুর ও শ্যালক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়।