হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল রোববার মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জে সাংবাদিকেরা কালো ব্যাজ ধারণ, শোকযাত্রা, মানববন্ধন, মৌন মিছিল, খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।মানিকগঞ্জ: সাগর ও রুনির হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল দুপুরে মানববন্ধন ও মৌন মিছিল করেছে মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি। প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদিকেরা অংশ নেন।নারায়ণগঞ্জ: সাগর ও রুনির হত্যাকারীদের প্রতিবাদে গতকাল দুপুরে আড়াইহাজার প্রেসক্লাবে শোকসভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হারাধন চন্দ্র দে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি মো. আসাদ মিয়া, সাধারণ সম্পাদক জোসনা খাতুন প্রমুখ।সোনারগাঁ (নারায়ণগঞ্জ): সাংবাদিক দম্পতির হত্যার প্রতিবাদে গতকাল বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সোনারগাঁ নাগরিক কমিটি। সভায় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামাল। বক্তব্য দেন উপজেলা যুবলীগের সভাপতি গাজী মুজিবুর রহমান, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সগির আহম্মেদ, সাংবাদিক রবিউল হুসাইন প্রমুখ।কেরানীগঞ্জ (ঢাকা): সরওয়ার-রুনি দম্পতিকে হত্যার প্রতিবাদে গতকাল সকালে কেরনীগঞ্জ প্রেসক্লাব ভবনে প্রতিবাদ সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু জাফর প্রমুখ।