হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হত্যা মামলার আসা-মিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। বক্তারা বলেন, দেড় মাস পার হলেও এখন পর্যন্ত মূল আসামিকে গ্রেপ্তার করতে না পারার দায় পুলিশকেই নিতে হবে। মানবাধিকার কল্যাণ সংস্থা ও মাদকবিরোধী সংগঠন শিকড় আয়োজিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে লিও ক্লাব অব চিটাগং সেন্ট্রাল, হিউম্যান রাইটস স্টুডেন্ট কাউন্সিলসহ বিভিন্ন সংগঠন। বক্তব্য দেন সংস্থার সভাপতি মাহফুজুল হক চৌধুরী, সেকান্দর চৌধুরী, মাহতাব উদ্দিন চৌধুরী, মোমেনা আক্তার প্রমুখ। গত ২৩ মে হিমাদ্রী মারা যায়। এর আগে গত ২৭ এপ্রিল ভবনের ছাদ থেকে কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে হিমাদ্রীকে ফেলে দেওয়া হয়।