হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের প্রতিবাদ সভা, মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার সকালে চট্টগ্রামে প্রতিবাদ সভা ও মিছিল হয়েছে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিইউজের সভাপতি শহীদ উল আলম। বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী, সিইউজের সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, সিইউজের সাবেক সভাপতি আতাউল হাকিম, মোস্তাক আহমদ, সাংবাদিক মামুন আবদুল্লাহ, নির্মল দাশ, মহসিন চৌধুরী, মোহাম্মদ আলী, রতন কান্তি দেবাশীষ, ফারুক তাহের প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়েছে। তারা একে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। পরে জামাল খান প্রেসক্লাব ভবন থেকে মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।