নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ (ত্বকী) হত্যাকাণ্ডের ছয় মাস পূর্তি উপলক্ষে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অসংখ্য লাশে ভারী হয়ে উঠেছে শীতলক্ষ্যা নদী। গত ৬ মার্চ হত্যা করা হয় ত্বকীকে। ঘাতকেরা তার লাশ ফেলে রাখে শীতলক্ষ্যা নদীর খালের পাড়ে কুমুদিনির পাশে।
ত্বকীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরঘাট থেকে শীতলক্ষ্যা নদীতে নৌকাবন্ধন, ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গোলটেবিল বৈঠক এবং ৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ৫ নম্বর ঘাটে গিয়ে প্রদীপ ভাসানো কর্মসূচি পালন করা হবে।