হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বন্ধুর হাতে খুন হওয়া কক্সবাজারের ছাত্র আহমদ রেজা রিফাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল শনিবার সকাল ১০টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের নাপিতখালী এলাকায় মানববন্ধন ও মৌন মিছিল করেছে স্থানীয় লোকজন।
পরে কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ফুটবল খেলার মাঠে নিহত রিফাতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়। জানাজায় নিহত রিফাতের বাবা রমিজ আহমদ ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবি করেন।
ঢাকার নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিফাত কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কৈলাশ্যাঘোনা গ্রামের রমিজ আহমদের ছেলে। মুক্তিপণ আদায় করতে ঢাকায় বন্ধুদের হাতে খুন হন রিফাত।