হত্যাকারীদের ফাঁসির দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার উত্তর বালুখণ্ড গ্রামের বালু ব্যবসায়ী সাহেব আলীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার বেলা একটায় উপজেলার উত্তর বালুখণ্ড উচ্চবিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।এলাকাবাসীর অনেকে জানান, স্থানীয় লোকজন উত্তর বালুখণ্ড উচ্চবিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল নিয়ে আটকাহনিয়া মোড় প্রদক্ষিণ করে। পরে তারা বিদ্যালয়ের সামনে এসে মানববন্ধন করে।