
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের উদ্যোগে গতকাল শনিবার শোক র্যালি ও শোকসভা হয়েছে। মনিরুজ্জামানের (৩০) হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
মনিরুজ্জামান উপজেলার পিংনা ইউনিয়নের মেদুর গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে। গত রোববার রাতে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে।
পিংনা ইউনিয়ন পরিষদ (ইউপি) ও মেদুর গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মনিরুজ্জামানের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল দুপুর ১২টার দিকে মেদুর গ্রাম থেকে শোকর্যা লি বের করা হয়।
শোকর্যালিটি পিংনা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও সড়ক ঘুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেনের সভাপতিত্বে শোকসভা হয়।
শোকসভায় বক্তব্য দেন মেদুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল হাকিম বীর প্রতীক, পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা মজনু মিয়া, ফতেহ লোহানী, এ কে এম ছানোয়ার হোসেন, নিহতের বাবা নুরুল ইসলাম প্রমুখ।
নুরুল ইসলাম বলেন, ‘আমি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।’