হত্যাকারীদের ফাঁসির দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইলিয়াছ আলীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করে থানা ঘেরাও করে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকার বাসিন্দা ও নিহত ইলিয়াছের স্বজনেরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পাগলাবাড়ি এলাকা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে মিছিলের লোকজন সিদ্ধিরগঞ্জ থানা ঘেরাও করে। এ সময় ইলিয়াছের খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। ২৩ জুন রাতে মিজমিজির পূর্বপাড়ার ইসমাইল হোসেনের ছেলে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসির পরীক্ষার্থী ইলিয়াছ আলীকে মুঠোফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার ঘটনায় ইলিয়াসের বড় ভাই ইসহাক পাঁচজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।