প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় শমশেরনগর ইউনিয়ন তালামিযের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যা সাতটায় শমশেরনগর বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শমশেরনগরের ভাদাইর দেউল মসজিদ থেকে শুরু হয়ে শমশেরনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমোনায় এসে পথসভায় পরিণত হয়। পথসভা শেষে মাওলানা নূরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।