হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহবধূ তানজিনা আকতারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফেনী ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করে। ছবিটি গতকাল সকালে ফেনী টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে তোলা l প্রথম আলো
গৃহবধূ তানজিনা আকতারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফেনী ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করে। ছবিটি গতকাল সকালে ফেনী টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে তোলা l প্রথম আলো

গৃহবধূ তানজিনা আক্তারের (১৮) হত্যাকাণ্ডের বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার সকালে ফেনী-ছাগলনাইয়া সড়কে টিচার্স ট্রেনিং কলেজের সামনে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন হয়। মানববন্ধনে ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। নিহত তানজিনা ল্যাবরেটরি হাইস্কুলের সাবেক ছাত্রী ছিলেন।
৪ সেপ্টেম্বর ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের গিলাবাড়িয়া গ্রামে শ্বশুরবাড়িতে খুন হন তানজিনা। এই ঘটনার পর তানজিনার শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান। ৫ সেপ্টেম্বর নিহত গৃহবধূর মা বিবি রাবেয়া বাদী হয়ে বাদী হয়ে তানজিনার স্বামী হুমায়ুন কবিরসহ সাতজনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ঈদ উপলক্ষে গরু না দেওয়ায় স্বামীর নির্দেশে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে শ্বাস রোধ করে হত্যা করেন।
ঘটনার দুদিন পর ৭ সেপ্টেম্বর মামলার এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।