হত্যাকারীদের শাস্তি দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন প্রধানের হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে তাঁরা গত শুক্রবার তাঁদের ও পুলিশের হামলার ঘটনায় হওয়া মামলার আসামিদেরও গ্রেপ্তারের দাবি জানান। গতকাল দুপুর সাড়ে ১২টায় গজারিয়া উপজেলার তেতৈইতলা গ্রামে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, সামসুদ্দিন হত্যা মামলার আসামি আমানউল্লাহ দেওয়ান ও তাঁর সন্ত্রাসী বাহিনী জামিনে এসে বাদীপক্ষের লোকজনের ওপর একের পর এক হামলা চালাচ্ছে। তারা মামলা তুলে নেওয়ার জন্য বাদীপক্ষকে হুমকি দিয়ে আসছে।