হত্যাকারীর শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের ধনাইতরি এলাকার জামাল উদ্দিন (৫২) ও গিয়াস উদ্দিনের (৩৫) হত্যাকারী ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবিতে সদর দক্ষিণ উপজেলা চত্বরে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন লালমাই ডিগ্রি কলেজের প্রভাষক নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম সর্দার, চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আনোয়ার মজুমদার, নিহত জামাল উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম, ছেলে মাসুদ আলম, নিহত গিয়াস উদ্দিনের বাবা আমির হোসেন, স্ত্রী খোদেজা বেগম প্রমুখ। গত ১২ আগস্ট রাতে ধনাইতরি জামতলা এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।