হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদরের আনন্দপুর এলাকায় স্কুলশিক্ষক গোপী রঞ্জন সরকারকে (৪০) হত্যার অভিযোগে মামলা হয়েছে। ওই শিক্ষকের স্ত্রী অনিকা সরকার গতকাল বুধবার দুপুরে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কলমাকান্দা থানায় মামলাটি করেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপী রঞ্জন আনন্দপুর এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। গত সোমবার রাত নয়টার দিকে তাঁর মুঠোফোনে একটি ফোন এলে তিনি বাসা থেকে বের হন। গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ আনন্দপুর এলাকায় একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচজনকে আটক করেছে।