হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এনায়েতনগর এলাকায় গতকাল বৃহস্পতিবার শারমিন (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দাম্পত্য কলহের জের ধরে স্বামী আবদুর রহমান (২৮) শ্বাসরোধে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। পারিবারিক সূত্রের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে।