হত্যার অভিযোগে গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের গুড় ব্যবসায়ী রুহুল আমিনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রোববার রাতে দুই তরুণকে গ্রেপ্তার করেছে বিরামপুর থানার পুলিশ। তাঁরা হলেন: বিরামপুর পৌর শহরের চরকাই গ্রামের রেজাউল করিম (২০) ও পূর্ব জগন্নাথপুর মহল্লার মো. রাকিব (১৯)। বিরামপুর থানা সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে রুহুল আমিন অজ্ঞাত দুষ্কৃতকারীদের হাতে নিহত হন। পুলিশ ২৮ সেপ্টেম্বর বিরামপুর পৌর শহরের সারঙ্গপুর মহল্লার একটি আখখেত থেকে রুহুল আমিনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় রুহুল আমিনের মা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ওই দিন বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল সোমবার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।