প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী হাসান বাদল হত্যা মামলার এক আসামিকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। বায়েজিদ থানার শেরশাহ সাংবাদিক হাউজিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসামির নাম আবদুল কুদ্দুস বাপ্পী ওরফে কানা কুদ্দুস (৪২)। তিনি ছাত্রলীগ নেতা বাদল খুনের এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তিনি বায়েজিদ থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, সন্ত্রাসী কুদ্দুসের বিরুদ্ধে হত্যাসহ ১০টি মামলা আছে। এ ছাড়া থানার ১০ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী তিনি। বায়েজিদ এলাকার বিভিন্ন শিল্প-কারখানায় চাঁদাবাজি ও সন্ত্রাসী ঘটনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।