প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিপণের জন্য অপহরণের পর চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলাম ওরফে অপুকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন আশরাফুলের সহপাঠী গ্রেপ্তারকৃত দুই আসামি।
গতকাল মঙ্গলবার পুলিশি রিমান্ড শেষে দুপুরে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকতার হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন দক্ষিণ হুলাইন গ্রামের শাহাদত হোসেন ওরফে তুষার (১৯) ও সাজ্জাদ হোসেন ওরফে সাগর (১৯)।