হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর সঙ্গে পরকিয়ার কারণে নান্নু মুন্সিকে হত্যা করেছেন বলেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশ কনস্টেবল মো. শওকত। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম শাহারিয়ার মাহমুদ আদনান তাঁর খাস কামরায় এই জবানবন্দি লিপিবদ্ধ করেন।
২১ জানুয়ারি রাজধানীর পল্টন থানার পেছনে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালসংলগ্ন পাঁচতলার ট্রাফিক ভবনের ছাদ থেকে মস্তকবিহীন নান্নু মুন্সির লাশ উদ্ধার করা হয়। পরদিন ডিবি পুলিশ শওকতকে গ্রেপ্তার করে।
আদালতে শওকত জবানবন্দিতে বলেন, আদালতকে তিনি জানান, পারিবারিক সমস্যা সমাধানের জন্য তিনি গ্রাম্য কবিরাজ নান্নুর দ্বারস্থ হন। কিন্তু নান্নু তাঁর দুর্বলতার সুযোগ নিয়ে প্রতারণা করেন। সেই ক্ষোভেই তাঁকে তিনি হত্যা করেন।