হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনজিও কর্মকর্তা আবুল কাশেমকে খুনে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তাঁর স্ত্রী ফাতেমা কায়সার ওরফে লাইজু। ১৫ ডিসেম্বর রাজধানীর গ্রিন রোডের ভাড়া ফ্ল্যাটে শোবার ঘর থেকে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) পরিচালক আবুল কাশেমের (৫৩) লাশ উদ্ধার করে পুলিশ।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক প্রথম আলোকে বলেন, আবুল কাশেম হত্যা মামলায় দ্বিতীয় দফায় রিমান্ড শেষে ফাতেমা কায়সারকে গত বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। আদালত ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, ফাতেমা আদালতকে বলেন, গাড়িচালক আমিনুলের সঙ্গে তাঁর গড়ে ওঠা সম্পর্কে কাশেম বাধা হয়ে দাঁড়ালে তিনি হত্যার পরিকল্পনা করেন।